
কলকাতা, ১২ আগস্ট (হি.স.) : অ্যাকাডেমির ক্রমান্বয় রংবদলে সামাজিক মাধ্যমে কটাক্ষ করলেন শিল্পী প্রদোষ পাল।
বুধবার তিনি লিখেছেন, “মাত্র ২৪ ঘন্টা কাটল না৷ আজ আবার একাডেমির সিকিউরিটি রুমে গেরুয়া রঙের প্রলেপ পড়া শুরু হলো। জেদ ধরে দেশভক্তরা মহান কাজে ব্রতি হয়েছে, করেই ছাড়বে।”
প্রদোষবাবু লিখেছেন, “বেচারা একাডেমি, কতভাবে ধর্ষিত হচ্ছে সবার চোখের সামনে! নির্বিকার একাডেমি কর্তৃপক্ষ। নির্বিকার প্রশাসন! থিয়েটারের লোকজন গতকাল সাদা রঙ করেছিল। সে নিয়ে গতকালের পোস্ট তুলে নিলাম। যে আশা জেগেছিল, সে আশা নিরাশায় পরিণত হলো।
দু হাজারের বেশি মানুষের প্রতিক্রিয়া, শতাধিক মানুষের কমেন্ট সহ পোস্ট দাঁত বের করে আমার টাইমলাইনে থাকার কোনও মানে হয়না আর!”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত