অন্নপূর্ণা যোজনায় যোগ্য উপভোক্তাদের ১৭ আগস্ট থেকে মিলবে টাকা
কলকাতা, ১২ আগস্ট (হি.স.): অন্নপূর্ণা যোজনায় যোগ্য উপভোক্তাদের আগস্ট মাসের টাকা মিলবে ১৭ তারিখ থেকে। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ কথা জানান। তিনি জানান, বৃহস্পতিবারের মধ্যে জুলাই মাস পর্যন্ত যত আবেদন জমা পড়ছিল,
অন্নপূর্ণা যোজনায় যোগ্য উপভোক্তাদের ১৭ আগস্ট থেকে মিলবে টাকা


কলকাতা, ১২ আগস্ট (হি.স.): অন্নপূর্ণা যোজনায় যোগ্য উপভোক্তাদের আগস্ট মাসের টাকা মিলবে ১৭ তারিখ থেকে। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ কথা জানান।

তিনি জানান, বৃহস্পতিবারের মধ্যে জুলাই মাস পর্যন্ত যত আবেদন জমা পড়ছিল, তার যাচাই-পর্ব শেষ হতে চলেছে। আগামী মাস থেকে উপভোক্তারা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে।

পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জন করলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande