জম্মুতে চার দিন নিখোঁজ থাকার পর এক যুবকের দেহ উদ্ধার, খোঁজ চলছে অন্যজনের
জম্মু, ১২ আগস্ট (হি.স.) : চার দিন ধরে নিখোঁজ ছিলেন খৌর এলাকার দুই যুবক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল এনডিআরএফ, এসডিআরএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ দল। বুধবার তল্লাশি চলাকালীন গজে সিং চিবের দেহ উদ্ধার হয়েছে। তবে এখনও নিখোঁজ রাকেশ সিং।পুলিশ সূ
জম্মুতে চার দিন নিখোঁজ থাকার পর এক যুবকের দেহ উদ্ধার, খোঁজ চলছে অন্যজনের


জম্মু, ১২ আগস্ট (হি.স.) : চার দিন ধরে নিখোঁজ ছিলেন খৌর এলাকার দুই যুবক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল এনডিআরএফ, এসডিআরএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ দল। বুধবার তল্লাশি চলাকালীন গজে সিং চিবের দেহ উদ্ধার হয়েছে। তবে এখনও নিখোঁজ রাকেশ সিং।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গজে সিং চিব ও রাকেশ সিং গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁদের সন্ধানে বিভিন্ন সম্ভাব্য এলাকায় তল্লাশি চালাচ্ছিল উদ্ধারকারী দল। এদিন গজে সিংয়ের দেহ উদ্ধার হয়।গজে সিংয়ের দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই পরিবারে শোকের ছায়া নেমে আসে। একইসঙ্গে গোটা এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে, রাকেশ সিংয়ের সন্ধানে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের দল। নিখোঁজ যুবকের সন্ধানে সম্ভাব্য সমস্ত এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসন ও উদ্ধারকারী দলের অভিযান এখনও জারি রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande