
পৌড়ি গাড়োয়াল, ১২ আগস্ট (হি.স.) : স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার উত্তরাখন্ডের কোট ব্লকের পিএইচসি বসন্তপুর টাইপ-এ ও পিএইচসি বহেড়াখাল টাইপ-এ স্বাস্থ্যকেন্দ্রে আচমকা পরিদর্শনে যান মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ মেঘনা আসওয়াল। হাসপাতালগুলিতে বহির্বিভাগের পরিষেবা, চিকিৎসা পরিকাঠামো, প্রয়োজনীয় সামগ্রী ও আবাসন ব্যবস্থার খোঁজ নেন তিনি।বহেড়াখাল হাসপাতাল ভবনের ক্ষতিগ্রস্ত পাথরের বাঁধ দেখে দ্রুত মেরামতির নির্দেশ দেন সিএমও। বহির্বিভাগের রেজিস্টার খতিয়ে দেখে হাসপাতালের পরিষেবা ব্যবস্থা সন্তোষজনক বলে জানান তিনি। এএনএম-দের এএনসি ও টিকাকরণ সংক্রান্ত রেজিস্টার নিয়মিত আপডেট করার নির্দেশ দেন সিএমও। পাশাপাশি সমস্ত নথিপত্র সঠিকভাবে সংরক্ষণের উপরও জোর দেন তিনি।স্বাস্থ্যকেন্দ্রগুলিতে থাকা পরিকাঠামো ও পরিষেবার সর্বোচ্চ ব্যবহার করে রোগীদের উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দেন ডঃ মেঘনা আসওয়াল। পরিদর্শনের সময় সমাজকর্মী মদন সিং নয়াল, ভারপ্রাপ্ত চিকিৎসা আধিকারিক ডঃ উপেন্দ্র, এসিএমও ডঃ অমিত মেহরা, জুনিয়র ইঞ্জিনিয়ার আয়ুষ মোহন-সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস