
পৌড়ি গাড়োয়াল, ১২ আগস্ট (হি.স.) : উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়ালের জেলাশাসক স্বাতী এস. ভাদৌরিয়া বুধবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর আওতায় চলা নির্বাচনী কাজ পরিদর্শন করেন। তিনি এআরও, এইআরও, বিএলও এবং সুপারভাইজারদের কাছ থেকে ভোটার তালিকা পুনর্বিবেচনা, দাবি-আপত্তির শুনানি এবং নথিপত্র ডিজিটাইজেশনের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।জেলাশাসক নির্দেশ দেন, এসআইআর প্রক্রিয়া যেন ভোটারদের জন্য সহজ ও ঝঞ্ঝাটমুক্ত রাখা হয়। নথিপত্র যথাযথভাবে যাচাই করার পরই তা অনলাইনে আপলোড করার নির্দেশ দেন তিনি। যেসব আবেদন বা বিষয় একই দিনে নিষ্পত্তি করা সম্ভব, সেগুলি দ্রুত নিষ্পত্তি করার কথাও বলেন। পাশাপাশি, অনুপস্থিত ভোটারদের নিয়ম অনুযায়ী আরও একবার সুযোগ দেওয়ার নির্দেশ দেন ডিএম।এরপর জেলাশাসক পৌরসভা কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন। সেখানে তিনি পরিচ্ছন্নতা ব্যবস্থা, কর আদায়, ই-অফিস এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ পর্যালোচনা করেন। নিয়মিত পরিচ্ছন্নতা ব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি বকেয়া ভবন কর আদায়ে গতি বাড়ানোর নির্দেশ দেন তিনি।ডিএম প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগ্য সুবিধাভোগীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের সুবিধা দেওয়ার ওপর জোর দেন। দফতরের দৈনন্দিন কাজে ই-অফিস ব্যবস্থার কার্যকর ব্যবহার নিশ্চিত করার নির্দেশও দেন তিনি। পরিদর্শনের সময় যুগ্ম ম্যাজিস্ট্রেট গৌরী প্রভাত, সহকারী নির্বাচন আধিকারিক শান্তি লাল শাহ, নির্বাহী আধিকারিক (ইও) সঞ্জয় কুমার, সভাসদ প্রদীপ অসওয়াল-সহ বিএলও ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস