গাড়ি চালানো শিখতে গিয়ে বিপত্তি, পুকুরে গাড়িসহ তলিয়ে মৃত্যু মহিলার
কলকাতা, ১২ আগস্ট (হি.স.):গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়িসহ তলিয়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের প্রফুল্ল কানন পশ্চিম এলাকায়। মৃতার নাম সুমিত্রা দাস। তিনি ওই এলাকার বাসিন্দা কৃষ্ণেন্দু দাসের
পুকুরে তলিয়ে মৃত্যু


কলকাতা, ১২ আগস্ট (হি.স.):গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়িসহ তলিয়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের প্রফুল্ল কানন পশ্চিম এলাকায়। মৃতার নাম সুমিত্রা দাস। তিনি ওই এলাকার বাসিন্দা কৃষ্ণেন্দু দাসের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণেন্দু দাস সম্প্রতি একটি নতুন গাড়ি কিনেছিলেন। তাঁর স্ত্রী সুমিত্রা সেই গাড়ি চালানো শিখছিলেন। আগামী ২২ আগস্ট ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরীক্ষার প্রস্তুতি হিসেবে বুধবার সকালে তিনি গাড়িটি নিয়ে বেরোচ্ছিলেন। গ্যারেজ থেকে গাড়ি বের করার সময় আচমকাই সেটি সামনের পুকুরের দিকে চলে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটি পুকুরের জলে পড়ে মাঝখানে তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়ি বের করার সময় ভুল করে অ্যাক্সিলারেটরে চাপ পড়ে যাওয়াতেই এই বিপত্তি ঘটে থাকতে পারে। গাড়িটি পুকুরে পড়ে যাওয়ার পর কয়েকজন স্থানীয় বাসিন্দা জলে ঝাঁপ দিয়ে সুমিত্রাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর পুকুর থেকে গাড়িটি উদ্ধার করা হলেও ততক্ষণে শেষরক্ষা হয়নি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande