
শিমলা, ১২ আগস্ট (হি.স.) : পলাতক অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এক পলাতক অপরাধীকে গ্রেফতার করেছে শিমলা পুলিশ। ধৃত ব্যক্তির পরিচয় ৩২ বছর বয়সি মঞ্জেশ পঞ্চাটা হিসেবে জানা গেছে। তিনি শিমলা জেলার জুব্বল তহসিলের জোহর গ্রামের বাসিন্দা।বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ১১ আগস্ট সন্ধ্যায় কুমারসেন বাজার থেকে মঞ্জেশ পঞ্চাটাকে গ্রেফতার করা হয়। পুলিশের পিও সেল এবং রোহড়ু মহকুমা পুলিশের যৌথ প্রচেষ্টায় এই গ্রেফতারি সম্ভব হয়েছে। পুলিশের দাবি, ২০২২ সালে চারটি পৃথক মামলায় আদালত মঞ্জেশ পঞ্চাটাকে দোষী সাব্যস্ত করেছিল। এরপর তিনি আইনি প্রক্রিয়া এড়িয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। দীর্ঘ সময় আদালতের কার্যক্রম থেকে দূরে থাকার কারণে পরে রোহড়ুর আদালত তাকে ঘোষিত অপরাধী হিসেবে ঘোষণা করে।এক পুলিশ আধিকারিক জানান, গ্রেফতারের পর অভিযুক্তের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে রোহড়ুর আদালতে পেশ করা হচ্ছে। শিমলা পুলিশ জানিয়েছে, ঘোষিত অপরাধীদের গ্রেফতারে অভিযান ধারাবাহিকভাবে চলছে। দীর্ঘদিন ধরে পলাতক অপরাধীদের গ্রেফতারে পুলিশের বিভিন্ন দল কাজ করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস