কিশনগঞ্জে মাদক-সহ পাচারকারী গ্রেফতার
কিশনগঞ্জ, ১২ আগস্ট (হি.স.) : বিহারে অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (এএনটিএফ)। বুধবার কোচাধামন থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম মাদক (এমডিএমএ)-সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মা
কিশনগঞ্জে এমডিএমএ-সহ মাদক পাচারকারী গ্রেফতার


কিশনগঞ্জ, ১২ আগস্ট (হি.স.) : বিহারে অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (এএনটিএফ)। বুধবার কোচাধামন থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম মাদক (এমডিএমএ)-সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডে-মার্কেটের কাছে পৌয়াখালি মোড়ের দিকে যাওয়ার রাস্তায় গাড়িতে তল্লাশি চালাচ্ছিল এএনটিএফ, কোচাধামন থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ দল। সেই সময় মস্তান চক দিক থেকে একটি মোটরসাইকেলে আসা এক যুবক পুলিশকে দেখে আচমকা গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় পুলিশ ধাওয়া করে তাকে ধরে ফেলে।ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিয়ম মেনে তল্লাশি চালানোর পর ওই যুবকের কাছ থেকে ২০০ গ্রাম এমডিএমএ উদ্ধার হয়। মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি ওজন মাপার ডিজিটাল যন্ত্রও বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃতের পরিচয় কুরবান আলি হিসেবে জানা গিয়েছে। সে কোচাধামন থানার মৌজাবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনার পর কোচাধামন থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে সরবরাহের কথা ছিল, তা জানার চেষ্টা করছে। মাদক পাচারের সঙ্গে যুক্ত পুরো চক্রের সন্ধানেও তদন্ত চালানো হচ্ছে। পাশাপাশি মাদক পাচার করে অর্জিত সম্পত্তির বিষয়েও তদন্ত করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande