উজ্জয়িনীতে হরিয়ালি অমাবস্যায় বিশেষ মেলা
উজ্জয়িনী, ১২ আগস্ট (হি.স.) : হরিয়ালি অমাবস্যা উপলক্ষে বুধবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীর দুধ তালাই এলাকায় বসছে বিশেষ মেলা। ইন্দোর গেট এলাকার প্রাচীন দুধেশ্বর মহাদেব মন্দিরে এদিন বিশেষ পুজো ও শৃঙ্গারের আয়োজন করা হয়েছে। রাত ৮টায় হবে মহাআরতি।মন্দিরের ব্যবস
উজ্জয়িনীতে হরিয়ালি অমাবস্যায় দুধ তালাইয়ে মেলা


উজ্জয়িনী, ১২ আগস্ট (হি.স.) : হরিয়ালি অমাবস্যা উপলক্ষে বুধবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীর দুধ তালাই এলাকায় বসছে বিশেষ মেলা। ইন্দোর গেট এলাকার প্রাচীন দুধেশ্বর মহাদেব মন্দিরে এদিন বিশেষ পুজো ও শৃঙ্গারের আয়োজন করা হয়েছে। রাত ৮টায় হবে মহাআরতি।মন্দিরের ব্যবস্থাপক ও পুরোহিত পণ্ডিত কৃষ্ণকান্ত জোশী এবং মুরলীমনোহর জোশী জানান, মন্দির চত্বরে থাকা কুয়োর জলের বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে বিশ্বাস করেন ভক্তরা। সন্তান জন্মের পর কোনও মায়ের পর্যাপ্ত দুধ না এলে এই কুয়োর জল পান করলে মায়ের স্তনে দুধ বাড়ে। এই বিশ্বাসকে কেন্দ্র করে প্রতিবছর দূরদূরান্ত থেকে বহু মহিলা এখানে এসে কুয়োর জল পান করেন।পুরোহিতরা জানান, এর আগে মন্দিরের পুজো ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলেছেন প্রয়াত ভূতনাথ যোগী ও প্রয়াত জগন্নাথজি জোশী।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande