স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লিগামী ভারী যান চলাচলে ফরিদাবাদ পুলিশের সাময়িক নিষেধাজ্ঞা
ফরিদাবাদ, ১২ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লিগামী ভারী যানবাহনের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল ফরিদাবাদ ট্রাফিক পুলিশ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এবং তার আগে পূর্ণাঙ্গ মহড়ার সময় এই বিধিনিষেধ কার্যকর থাকবে। যান চলাচল স্বাভাবিক রাখতে
স্বাধীনতা দিবসে দিল্লিগামী ভারী যান চলাচলে ফারিদাবাদ পুলিশের নিষেধাজ্ঞা


ফরিদাবাদ, ১২ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লিগামী ভারী যানবাহনের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল ফরিদাবাদ ট্রাফিক পুলিশ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এবং তার আগে পূর্ণাঙ্গ মহড়ার সময় এই বিধিনিষেধ কার্যকর থাকবে। যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক নির্দেশিকাও জারি করা হয়েছে।

বুধবার ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ফুল ড্রেস রিহার্সালের কারণে ১২ আগস্ট রাত ৮টা থেকে ১৩ আগস্ট দুপুর ১টা পর্যন্ত দিল্লির দিকে যাওয়া ভারী যানবাহন ফরিদাবাদে ঢুকতে পারবে না। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সময় ১৪ আগস্ট রাত ৮টা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত একই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সময়ে এইচটিভি, এমজিভি, এলজিভি এবং আন্তঃরাজ্য বাসের দিল্লিগামী চলাচলও বন্ধ থাকবে। গাড়িচালকদের নির্ধারিত সময়ে দিল্লির দিকে না যাওয়ার এবং বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।

তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। দুধ, ফল, সবজি ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী গাড়ি, অ্যাম্বুল্যান্স, দমকল, পুলিশ এবং অন্যান্য জরুরি পরিষেবার যানবাহন চলাচল করতে পারবে। পেট্রোল, ডিজেল, সিএনজি ও অন্যান্য জ্বালানি সরবরাহকারী গাড়ি এবং প্রশাসনের বিশেষ অনুমতিপ্রাপ্ত যানবাহনকেও ছাড় দেওয়া হয়েছে।

পুলিশের মুখপাত্র যশপাল জানান, বদরপুর সীমান্ত, পাল্লা সীমান্ত, কর্ণী সিং শুটিং রেঞ্জ সীমান্ত, সূরজকুণ্ড সীমান্ত, মঙ্গর চৌকি, সিকরি এনএইচ-১৯, সেক্টর-৩০ কাট-সহ দিল্লির সঙ্গে যুক্ত অন্যান্য সীমান্তবর্তী রাস্তায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande