নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর বাঁধের রাস্তার কাছাকাছি চলে এল বিদেশি পণ্যবাহী জাহাজ
দক্ষিণ ২৪ পরগনা, ১২ আগস্ট (হি.স.): অমাবস্যার ভরা কোটালে উত্তাল হুগলি নদীতে বড়সড় বিপত্তি। জাহাজ চলাচলের নির্দিষ্ট চ্যানেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর বাঁধে ধাক্কা মেরে সংলগ্ন রাস্তার কাছাকাছি চলে এল একটি বিদেশি পণ্যবাহী জাহাজ। বুধবার সকালে ঘ
নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর বাঁধের রাস্তার কাছাকাছি চলে এল বিদেশি পণ্যবাহী জাহাজ


দক্ষিণ ২৪ পরগনা, ১২ আগস্ট (হি.স.): অমাবস্যার ভরা কোটালে উত্তাল হুগলি নদীতে বড়সড় বিপত্তি। জাহাজ চলাচলের নির্দিষ্ট চ্যানেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর বাঁধে ধাক্কা মেরে সংলগ্ন রাস্তার কাছাকাছি চলে এল একটি বিদেশি পণ্যবাহী জাহাজ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের নুরপুর ফেরিঘাটে।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। যদিও ফেরিঘাটে দুর্ঘটনার সময় কোনও লঞ্চ বা নৌকো না থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা হয়।

সূত্রের খবর, জাহাজের ধাক্কায় নুরপুরে হুগলি নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান প্রশাসনের আধিকারিকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande