
আরামবাগ , ১২ আগস্ট (হি.স.): ভারতের ৮০-তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধ ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টির (বিজেপি ) সন্তা ১৮৮ নম্বর বুথ।
বুধবার সন্তা মদিনা প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়াদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে খুদে পড়ুয়াদের মধ্যে জাতীয় পতাকার গুরুত্ব ও দেশের প্রতি ভালোবাসার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।
জাতীয় পতাকা হাতে পেয়ে পড়ুয়াদের মধ্যেও উৎসাহ ও আনন্দ দেখা যায়। বিদ্যালয় চত্বরের এই কর্মসূচিতে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করার পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
বিজেপি-র সন্তা ১৮৮ নম্বর বুথের পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতার ৮০তম বর্ষে শিশুদের মধ্যে দেশের ইতিহাস, জাতীয় পতাকার মর্যাদা এবং স্বাধীনতার মূল্যবোধ সম্পর্কে সচেতনতা তৈরি করাই তাঁদের এই উদ্যোগের মূল লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA