স্বাধীনতা দিবসের প্রাক্কালে সাইকেল র্যালি, পড়ুয়াদের সঙ্গে পথে থানার আইসি
কলকাতা, ১২ আগস্ট (হি. স.): বুধবার স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশাত্মবোধ ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে পূর্বস্থলী ১ ব্লকে আয়োজন করা হল সাইকেল র‍্যালির। পারুলডাঙ্গা নসরৎপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় এই র‍্যালি। বিদ্যালয়ের পড়ু
তিরাঙ্গা সাইকেল যাত্রা


কলকাতা, ১২ আগস্ট (হি. স.): বুধবার স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশাত্মবোধ ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে পূর্বস্থলী ১ ব্লকে আয়োজন করা হল সাইকেল র‍্যালির। পারুলডাঙ্গা নসরৎপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় এই র‍্যালি। বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি র‍্যালিতে অংশ নেন পূর্বস্থলী থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ।

জাতীয় পতাকা হাতে নিয়ে দেশাত্মবোধক আবহের মধ্য দিয়ে র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বেরিয়ে হাটসিমলা মোড় হয়ে গোয়ালপাড়া পর্যন্ত যায়। পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।

র‍্যালিতে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। থানার আইসিকে পড়ুয়াদের সঙ্গে একইভাবে সাইকেল চালিয়ে র‍্যালিতে অংশ নিতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ তৈরি হয়। পুলিশ প্রশাসন ও বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবসের বার্তা সাধারণ মানুষের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।

র‍্যালি শেষে পড়ুয়াদের উদ্দেশে স্বাধীনতা দিবসের তাৎপর্য, দেশের প্রতি দায়বদ্ধতা এবং জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও পুলিশ প্রশাসনের এই যৌথ উদ্যোগ স্বাধীনতা দিবসের আগে এলাকায় বিশেষ আবহ তৈরি করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande