
কলকাতা, ১২ আগস্ট (হি.স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জারি সব ওবিসি-এ এবং ওবিসি-বি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।
এখন রাজ্যে ওবিসির দু’টি ক্যাটাগরি থাকল না। শুধুমাত্র একটি ওবিসি ক্যাটাগরি থাকল। তবে ২০১০ সাল থেকে জারি করা সব ওবিসি শংসাপত্র বাতিল করেছে আদালত।
হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট হয়ে এই মামলা ফের আসে কলকাতা হাই কোর্টের কাছে। সেই শুনানিতেই বুধবার ২০১০ থেকে জারি হওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাই কোর্ট।
এ দিকে বিজেপি সরকার ক্ষমতায় এসে ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটাগরি তুলে দেয়। তারা ওবিসি-তে একটিই ক্যাটাগরি রাখে। এবার মমতা সরকারের জারি করা সব ওবিসি-এ ও ওবিসি-বি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাই কোর্ট।
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত