(আপডেট) পাকিস্তানি নাগরিক-সহ গ্রেফতার দুই, আইএসআইয়ের মদতে নেটওয়ার্ক তৈরির চেষ্টার অভিযোগ
কলকাতা, ১২ আগস্ট (হি. স.): আইএসআইয়ের মদতে ভারতে গুপ্তচরচক্রের নেটওয়ার্ক তৈরি করার অভিযোগে এক পাকিস্তানি নাগরিক-সহ দু’জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃত পাকিস্তানি নাগরিকের নাম রানা রউফ। তিনি পাকিস্তানের ফৈসলা
(আপডেট) পাকিস্তানি নাগরিক-সহ গ্রেফতার দুই, আইএসআইয়ের মদতে নেটওয়ার্ক তৈরির চেষ্টার অভিযোগ


কলকাতা, ১২ আগস্ট (হি. স.): আইএসআইয়ের মদতে ভারতে গুপ্তচরচক্রের নেটওয়ার্ক তৈরি করার অভিযোগে এক পাকিস্তানি নাগরিক-সহ দু’জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃত পাকিস্তানি নাগরিকের নাম রানা রউফ। তিনি পাকিস্তানের ফৈসলাবাদের বাসিন্দা বলে তদন্তকারীরা জানিয়েছেন। অভিযোগ, ২০১২ সালে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন রানা। এরপর কলকাতার তপসিয়া এলাকায় কার্পেন্টার হিসেবে কাজ করছিলেন তিনি।

তদন্তকারীদের দাবি, ভারতে থাকার সময় রানা রউফ নকল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে নিজের পরিচয় গোপন করেছিলেন। তাঁর কাছে জাল ভোটার কার্ড ও আধার কার্ড ছিল বলে জানা গিয়েছে। এই জাল নথি তৈরির কাজে যে ব্যক্তি তাঁকে সাহায্য করেছিলেন, তাকেও গ্রেফতার করা হয়েছে।

এসটিএফ সূত্রে খবর, আইএসআইয়ের মদতে ভারতে একটি গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছিলেন রানা। সেনা, বিএসএফ এবং রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তকারীরা তাঁর গতিবিধি এবং যোগাযোগের সূত্র ধরে আরও তথ্য জানার চেষ্টা করছেন।

বুধবার দুপুর ২টা ২০ মিনিট নাগাদ বারাসাত জেলা আদালতে ধৃত দু’জনকে তোলা হয়। গোটা ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande