
নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর সাংসদরা বুধবার তাঁদের দলের জাতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ নীতীশ কুমারের সঙ্গে তাঁর দিল্লির বাসভবনে সাক্ষাৎ করেন। এই বৈঠকে জেডিইউ-এর জাতীয় কার্যনির্বাহী সভাপতি তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় কুমার ঝা-ও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন লোকসভায় জেডিইউ-এর সংসদীয় দলের নেতা দিলেশ্বর কামাত, সাংসদ কৌশলেন্দ্র কুমার, দেবেশচন্দ্র ঠাকুর, অলোক কুমার সুমন, রামপ্রীত মণ্ডল, বিজয়লক্ষ্মী দেবী এবং সুনীল কুমার উপস্থিত ছিলেন। বিহার বিধানপরিষদে শাসকদলের উপনেতা তথা জেডিইউ-এর কোষাধ্যক্ষ লালন কুমার সরাফও এদিন উপস্থিত ছিলেন।
বৈঠকে নীতীশ কুমার জেডিইউ-এর সাংসদদের কাছ থেকে সংসদের উভয় কক্ষে উত্থাপিত জনস্বার্থ সম্পর্কিত ও বিহারের উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে জানেন। তিনি সংশ্লিষ্ট সাংসদদের নিজেদের এলাকায় উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি ও বাস্তবায়নের পরিস্থিতি নিয়েও বিস্তারিত তথ্য নেন। আঞ্চলিক সমস্যাগুলির পাশাপাশি উন্নয়নমূলক কাজ সম্পর্কিত বিভিন্ন বিষয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে। জানা গেছে, নীতীশ কুমার সাংসদদের অনুরোধ জানান, জনস্বার্থ সম্পর্কিত বিষয়গুলি অগ্রাধিকার দিয়ে সংসদে উত্থাপন করার বিষয়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ