আন্তর্জাতিক যুব দিবসে সীমান্তে বিএসএফের ৬ কিলোমিটার ম্যারাথন, অংশ নিলেন ছাত্র-যুবরা
নদিয়া, ১২ আগস্ট (হি. স.): আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তে ৬ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করল বিএসএফ। বুধবার নদিয়ার কাদিপুর সীমান্ত এলাকা থেকে এই ম্যারাথন শুরু হয়। সীমান্ত এলাকার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের ছাত্র-যুবক
আন্তর্জাতিক যুব দিবসে সীমান্তে বিএসএফের ৬ কিলোমিটার ম্যারাথন, অংশ নিলেন ছাত্র-যুবরা


নদিয়া, ১২ আগস্ট (হি. স.): আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তে ৬ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করল বিএসএফ। বুধবার নদিয়ার কাদিপুর সীমান্ত এলাকা থেকে এই ম্যারাথন শুরু হয়। সীমান্ত এলাকার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের ছাত্র-যুবক-যুবতী এবং স্থানীয় বাসিন্দারা প্রতিযোগিতায় অংশ নেন।

ম্যারাথনের উদ্বোধন করেন বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার। অনুষ্ঠানে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার বার্তা দেওয়া হয়। আয়োজকদের দাবি, শিশু-কিশোরদের মধ্যেও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় কমান্ড্যান্ট সুজিত কুমার বলেন, যুবক-যুবতীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং তাঁদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই ম্যারাথনের আয়োজন। শুধু সীমান্ত এলাকার যুবক-যুবতী নন, বহু শিশুও উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

ম্যারাথনে সফল প্রতিযোগীরাও যুবসমাজের উদ্দেশে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। তাঁদের বক্তব্য, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে যেতে সাহায্য করে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande