দলের নির্দেশ অমান্য করে তৃণমূল-কংগ্রেসের সমর্থনে কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপির অলোক মণ্ডল
মালদা, ১২ আগস্ট (হি.স.): দলের নির্দেশ অমান্য করে তৃণমূল ও কংগ্রেস সদস্যদের সমর্থনে কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির এসসি মোর্চার জেলা সভাপতি অলোক মণ্ডল। এতদিন পঞ্চায়েত সমিতিটি তৃণমূলের দখলে ছিল। রাজ্যে পালাবদলের পর গত ১৩
অলোক মন্ডল


মালদা, ১২ আগস্ট (হি.স.): দলের নির্দেশ অমান্য করে তৃণমূল ও কংগ্রেস সদস্যদের সমর্থনে কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির এসসি মোর্চার জেলা সভাপতি অলোক মণ্ডল। এতদিন পঞ্চায়েত সমিতিটি তৃণমূলের দখলে ছিল। রাজ্যে পালাবদলের পর গত ১৩ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের অঞ্জলি মণ্ডল। এরপর জেলা প্রশাসনের তরফে ১১ আগস্ট সভাপতি নির্বাচনের দিন নির্ধারণ করা হয়।

২৬ আসনের এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের ১৩, কংগ্রেসের ১১ এবং বিজেপির ২ সদস্য ছিলেন। দলের নির্দেশ ছিল, বিজেপির দুই সদস্যই ভোটাভুটিতে বিরত থাকবেন। কিন্তু বিজেপির সদস্য নিবরণ ঘোষ অনুপস্থিত থাকলেও অলোক মণ্ডল নির্বাচনে অংশ নেন। তাঁর নাম সভাপতি পদে প্রস্তাব করেন তৃণমূল সদস্য নজরুল ইসলাম। প্রস্তাবের পক্ষে তৃণমূলের ১৩ জন এবং কংগ্রেসের ২ জন-সহ মোট ১৫ সদস্য সমর্থন করেন।

অন্যদিকে কংগ্রেসের প্রার্থী বিউটি মণ্ডল পান ৯ ভোট। ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সভাপতি নির্বাচিত হন অলোক মণ্ডল।

অলোক মণ্ডলের দাবি, বিষয়টিতে কোনও রাজনৈতিক সমীকরণ নেই। কংগ্রেসের প্রার্থীকে অনেকেই মেনে নিতে না পারায় তাঁকে সমর্থন করেছেন। তিনি নিজেও সভাপতি নির্বাচিত হবেন ভাবেননি বলে জানান।

তবে দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় বিজেপি নেতৃত্ব বিষয়টি ভালোভাবে নেয়নি। অলোক মণ্ডলের বিরুদ্ধে দলের পক্ষ থেকে রিপোর্ট পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande