স্বাধীনতা দিবসের প্রাক্কালে লখনউয়ের পার্কে দেশাত্মবোধক সুরে পিএসি ব্যান্ড
লখনউ, ১২ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসের আগে প্রস্তুতি শুরু হয়েছে উত্তর প্রদেশের লখনউয়ে। এরই অংশ হিসেবে বুধবার শহরের বিভিন্ন পার্কে দেশাত্মবোধক সুরে বাদ্যযন্ত্র পরিবেশন করল ৩৫তম ব্যাটালিয়ন পিএসির স্টেট ব্যান্ড।বুধবার সকালে জ্ঞানেশ্বর মিশ্র পার্ক ও
স্বাধীনতা দিবসের আগে লখনউয়ে পার্কে দেশাত্মবোধক সুরে পিএসি ব্যান্ড


লখনউ, ১২ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসের আগে প্রস্তুতি শুরু হয়েছে উত্তর প্রদেশের লখনউয়ে। এরই অংশ হিসেবে বুধবার শহরের বিভিন্ন পার্কে দেশাত্মবোধক সুরে বাদ্যযন্ত্র পরিবেশন করল ৩৫তম ব্যাটালিয়ন পিএসির স্টেট ব্যান্ড।বুধবার সকালে জ্ঞানেশ্বর মিশ্র পার্ক ও ডঃ রাম মনোহর লোহিয়া পার্কে দেশপ্রেম ও জাতীয়তাবোধে অনুপ্রাণিত একাধিক সুর পরিবেশন করেন ব্যান্ডের সদস্যরা। তাঁদের পরিবেশনা দেখতে পার্কে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। অনেকেই এই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন এবং ব্যান্ডের প্রশংসা করেন।আয়োজকদের বক্তব্য, স্বাধীনতা দিবসের আগে সাধারণ মানুষকে দেশের স্বাধীনতার জন্য দেওয়া আত্মত্যাগের কথা স্মরণ করানোই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি দেশপ্রেম, জাতীয় গৌরব, ঐক্য ও কর্তব্যবোধের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেও এই আয়োজন করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande