যমুনোত্রী ধাম–সহ ১২টিরও বেশি গ্রামে বিদ্যুৎ বিপর্যয়
উত্তরকাশী, ১২ আগস্ট (হি.স.) : উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার বড়কোট তহসিল এলাকায় মঙ্গলবার গভীর রাতে গাছ পড়ে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় যমুনোত্রী ধাম–সহ গীঠ পট্টি এলাকার ১২টিরও বেশি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ঘটনায় বিদ্যুৎ
যমুনোত্রী ধামসহ ১২টিরও বেশি গ্রামে বিদ্যুৎ বিপর্যয়


উত্তরকাশী, ১২ আগস্ট (হি.স.) : উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার বড়কোট তহসিল এলাকায় মঙ্গলবার গভীর রাতে গাছ পড়ে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় যমুনোত্রী ধাম–সহ গীঠ পট্টি এলাকার ১২টিরও বেশি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ঘটনায় বিদ্যুৎ লাইনের পাশাপাশি বেশ কয়েকটি খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার জানা গেছে, সিলাই ব্যান্ড ও পালীগড়ের মধ্যবর্তী এলাকায় রাতে একটি গাছ বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। এর জেরে গীঠ পট্টি এলাকার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গোটা এলাকায় অন্ধকার নেমে আসে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি যমুনোত্রী ধাম এলাকায়ও তীর্থযাত্রী ও সাধারণ মানুষের সমস্যায় পড়তে হচ্ছে। খবর পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও খুঁটি মেরামতের কাজ শুরু করেছেন।

বুধবার বিদ্যুৎ দফতরের কর্মীরা জানিয়েছেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। তবে ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটির মেরামতের কাজ সম্পূর্ণ হওয়ার পরই সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হবে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande