কোশি এক্সপ্রেসের এসি কামরায় ধোঁয়া, আতঙ্ক যাত্রীদের মধ্যে
সহরসা, ১২ আগস্ট (হি.স.) : বিহারের সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনে কোশি এক্সপ্রেসের একটি এসি কামরায় আচমকা ধোঁয়া বের হতে দেখা যায়। বুধবার সকালে এই ঘটনায় যাত্রী ও রেলকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষ
কোসি এক্সপ্রেসের এসি কামরায় ধোঁয়া, আতঙ্ক যাত্রীদের মধ্যে


সহরসা, ১২ আগস্ট (হি.স.) : বিহারের সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনে কোশি এক্সপ্রেসের একটি এসি কামরায় আচমকা ধোঁয়া বের হতে দেখা যায়। বুধবার সকালে এই ঘটনায় যাত্রী ও রেলকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।জানা গিয়েছে, পূর্ণিয়া-হাতিয়া কোশি এক্সপ্রেস (১৮৬২৫)-এর ৩-এসি এম৩ কামরার ব্রেক বাইন্ডিংয়ে কোনও সমস্যার কারণে ধোঁয়া বের হয়। সকাল ৬টা ৩৬ মিনিট নাগাদ ট্রেনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়েই দমকল বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়।স্টেশন সুপারিনটেনডেন্ট অশোক কুমার গুপ্ত জানান, নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা ১৩ মিনিট দেরিতে সিমরি বখতিয়ারপুর স্টেশনে পৌঁছয় কোশি এক্সপ্রেস। ঘটনার পর ওই কামরার যাত্রীদের অন্য কামরায় সরিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট কামরাটি আপাতত খালি রাখা হয়েছে।রেল আধিকারিক ও দমকল বাহিনীর তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্রেক বাইন্ডিংয়ে কী কারণে সমস্যা দেখা দিয়েছিল, তা জানতে বিস্তারিত তদন্ত করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande