
কলকাতা, ১২ আগস্ট (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার দক্ষিণেশ্বরে আদ্যাপীঠ সংঘে, নবনির্মিত মূল ফটকের উদ্বোধন করেন। এর পাশাপাশি সংঘের স্বাস্থ্য পরিষেবার জন্য দুটি অ্যাম্বুলেন্স-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আদ্যা মাকে আরতি করেন তিনি। রাধা কৃষ্ণের মন্দিরে পুজো দেন। গো শালা পরিদর্শন করে, গো মাতার পুজো করেন। মুখ্যমন্ত্রীকে প্রসাদী মালা পরিয়ে স্বাগত জানান আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী আদ্যাপীঠ পরিচালিত অনাথ আশ্রম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাজকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি, তিনি ভক্তদের সুবিধার্থে দুটি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং আদ্যাপীঠের নবনির্মিত মূল ফটক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
মুখ্যমন্ত্রী বলেন, আধ্যাত্মিক জাগরণের পীঠস্থান আদ্যাপীঠ মন্দির। আধ্যাত্মিকতার পাশাপাশি সমাজের জন্য বিরাট অবদান সংঘের। সংঘকে আরও সুন্দর ও উন্নত ব্যবস্থাপনা তৈরি করা সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, তাঁর সরকার রাজ্যে আধ্যাত্মিক জাগরণ সুনিশ্চিত করতে সনাতন প্রতিষ্ঠানগুলির পাশে থাকবে। আরজি করের মতো মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনা প্রতিরোধে সমাজের নৈতিক ও আধ্যাত্মিক জাগরণ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ