বিজেপি নেতার বাড়ির পাঁচিলে সাদা থান, গাঁদার মালা ও হুমকি চিঠি নিয়ে উত্তেজনা,
বীরভূম, ১২ আগস্ট (হি.স.): বীরভূমের নানুরের থুপসারা অঞ্চলের কুড়গ্রামে বিজেপি নেতা গোরাচাঁদ মণ্ডলের বাড়ির পাঁচিলে বুধবার সকালে একটি সাদা থান, গাঁদার মালা ও হুমকি চিঠি পাওয়া যায়। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চিঠিতে লেখা ছিল, ‘তোর একমাত্র ছ
বিজেপি নেতার বাড়ির পাঁচিলে সাদা থান, গাঁদার মালা ও হুমকি চিঠি নিয়ে উত্তেজনা,


বীরভূম, ১২ আগস্ট (হি.স.): বীরভূমের নানুরের থুপসারা অঞ্চলের কুড়গ্রামে বিজেপি নেতা গোরাচাঁদ মণ্ডলের বাড়ির পাঁচিলে বুধবার সকালে একটি সাদা থান, গাঁদার মালা ও হুমকি চিঠি পাওয়া যায়। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

চিঠিতে লেখা ছিল, ‘তোর একমাত্র ছেলেটাকে হারানোর ভয় রয়েছে, সাবধান হয়ে যা।’ গোরাচাঁদবাবুর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত।

গোরাচাঁদবাবু বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সম্পাদক।

এদিন সকালে বাড়ির বাইরে বেরিয়ে পাঁচিলের উপর সাদা থান, ফুলের মালা ও একটি চিঠি দেখতে পান গোরাচাঁদ। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। বিজেপির দাবি, কেউ বা কারা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য এমন কাজ করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande