স্বাধীনতা দিবসের আগে বান্দিপোরায় কড়া নিরাপত্তা
বান্দিপোরা, ১২ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসের আগে বুধবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ এলাকা, সড়ক এবং প্রবেশ ও প্রস্থান পথে বাড়ানো হয়েছে নজরদারি। একাধিক জায়গায় অতিরিক্ত তল্লাশি শুরু
স্বাধীনতা দিবসের আগে বান্দিপোরায় কড়া নিরাপত্তা


বান্দিপোরা, ১২ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসের আগে বুধবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ এলাকা, সড়ক এবং প্রবেশ ও প্রস্থান পথে বাড়ানো হয়েছে নজরদারি। একাধিক জায়গায় অতিরিক্ত তল্লাশি শুরু হয়েছে।

পুলিশকর্মীরা বিভিন্ন গাড়ি থামিয়ে গাড়ির নথি, চালকের পরিচয়পত্র-সহ প্রয়োজনীয় কাগজপত্রও খতিয়ে দেখছেন । গুরুত্বপূর্ণ এলাকাগুলিতেও চলছে কড়া নজরদারি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছে পুলিশ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পর্যন্ত জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande