রামানুজগঞ্জে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান, সূচনা তিরঙ্গা যাত্রার
বলরামপুর, ১২ আগস্ট (হি.স.) : ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের আওতায় বুধবার ছত্তিশগড়ের রামানুজগঞ্জে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। পতঞ্জলি যোগ শিক্ষা কায়াকল্পের পরিচালক ডঃ জ্ঞানেন্দ্র বাজপেয়ী ও আরতি বাজপেয়ীর নেতৃত্বে এই যাত্রায় বহু মানুষ অংশ নেন। হাতে জাতীয়
রামানুজগঞ্জে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে তিরঙ্গা যাত্রা


বলরামপুর, ১২ আগস্ট (হি.স.) : ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের আওতায় বুধবার ছত্তিশগড়ের রামানুজগঞ্জে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। পতঞ্জলি যোগ শিক্ষা কায়াকল্পের পরিচালক ডঃ জ্ঞানেন্দ্র বাজপেয়ী ও আরতি বাজপেয়ীর নেতৃত্বে এই যাত্রায় বহু মানুষ অংশ নেন। হাতে জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করেন তাঁরা।রাম মন্দির থেকে তিরঙ্গা যাত্রার সূচনা হয়। এরপর গান্ধী চক, পিপল চক, মধ্য বাজার, ভারত মাতা চক ও লরংসায় চক হয়ে যাত্রাটি ফের গান্ধী চকে পৌঁছয়। যাত্রাপথে জাতীয় পতাকার প্রতি সম্মান ও দেশাত্মবোধের বার্তা দেওয়া হয়। গান্ধী চকে পৌঁছে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করা হয়। এর পরেই তিরঙ্গা যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।আয়োজকদের বক্তব্য, ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের মূল উদ্দেশ্য হল জাতীয় পতাকার প্রতি মানুষের সম্মান ও দেশাত্মবোধের অনুভূতি আরও দৃঢ় করা। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেককে নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করতেই এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande