নওয়াদায় মন্ত্রীর নেতৃত্বে তিরঙ্গা যাত্রা, অংশ নিলেন বহু মানুষ
নওয়াদা , ১২ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার বিহারের নওয়াদায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। মন্ত্রী ডঃ সন্তোষ কুমার সুমন ও জেলাশাসক রবি প্রকাশের নেতৃত্বে এই যাত্রা বের হয়। জাতীয় ঐক্য ও অখণ্ডতার বার্তা দিতে আয়োজিত এই কর্মসূচিতে বহু মান
নওয়াদা মন্ত্রীর নেতৃত্বে তিরঙ্গা যাত্রা, অংশ নিলেন বহু মানুষ


নওয়াদা , ১২ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার বিহারের নওয়াদায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। মন্ত্রী ডঃ সন্তোষ কুমার সুমন ও জেলাশাসক রবি প্রকাশের নেতৃত্বে এই যাত্রা বের হয়। জাতীয় ঐক্য ও অখণ্ডতার বার্তা দিতে আয়োজিত এই কর্মসূচিতে বহু মানুষ অংশ নেন।

জেলা অতিথিশালা থেকে তিরঙ্গা যাত্রার সূচনা হয়। এরপর যাত্রাটি আম্বেদকর পার্কে গিয়ে শেষ হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে দেশাত্মবোধক স্লোগান দিতে দিতে যাত্রায় অংশ নেন সাধারণ মানুষ।

জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের আধিকারিক-কর্মী, যুবক-যুবতী, পড়ুয়া, এনসিসি ক্যাডেট, স্কাউট ও গাইড, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও তিরঙ্গা যাত্রায় অংশ নেন।

এদিন ভারপ্রাপ্ত মন্ত্রী জেলার বাসিন্দাদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। বাড়ি, প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দফতরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের প্রতি সম্মান ও গৌরব প্রকাশের আবেদন জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande