উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান-সহ আরও ৯ জনের পদত্যাগ
হাওড়া, ১২ আগস্ট হি.স.): রাজ্যে পালাবদলের ৩ মাস পর উলুবেড়িয়া পুরসভার ক্ষমতা বদল হতে চলেছে। ভাইস চেয়ারম্যান এনামুর রহমান-সহ প্রত্যেকেই অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন বলে তাঁরা জানিয়েছেন। মঙ্গলবারের পর ফের বুধবার। এদিন উলুবেড়িয়া পুরসভার ভাইস চ
উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান-সহ আরও ৯ জনের পদত্যাগ


হাওড়া, ১২ আগস্ট হি.স.): রাজ্যে পালাবদলের ৩ মাস পর উলুবেড়িয়া পুরসভার ক্ষমতা বদল হতে চলেছে। ভাইস চেয়ারম্যান এনামুর রহমান-সহ প্রত্যেকেই অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন বলে তাঁরা জানিয়েছেন।

মঙ্গলবারের পর ফের বুধবার। এদিন উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান-সহ ৯ জন পদত্যাগ করেন। তাঁরা পদত্যাগপত্র জমা দেন উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস কুমার মণ্ডলের কাছে।

মঙ্গলবার পুরসভার চেয়ারম্যান অভয় দাস-সহ দর্শন পদত্যাগ করেছিলেন। বুধবারের পদত্যাগ নিয়ে পদত্যাগী কাউন্সিলরের সংখ্যা দাঁড়াল ১৯।

৩২ ওয়ার্ড সংখ্যাবিশিষ্ট উলুবেড়িয়া পুরসভার অর্ধেকের বেশি কাউন্সিলর পদত্যাগ করলেন। স্বাভাবিকভাবেই বোর্ড ভেঙে গিয়েছে বলে মনে করছেন পুর ও নগরোন্নয়ন দফতরের কর্তারা।

তবে ভাইস চেয়ারম্যান ইনামুর রহমানের বক্তব্য, “রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর আমরা কাজ করতে নানা অসুবিধার সম্মুখীন হয়েছিলাম। টাকাপয়সা না পাওয়ার ফলে উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছিল। এই অবস্থায় আর চালানো সম্ভব না হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande