
কলকাতা, ১২ আগস্ট (হি.স.): বিজেপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে আগামী ১৯ আগস্ট। মূলত বিষয়টি মাথায় রেখেই অমিত শাহ বঙ্গসফরে আসতে পারেন।
অনুমান করা হচ্ছে, আগামী ২০ আগস্ট কলকাতায় আসবেন অমিত শাহ। ২১ ও ২২ তারিখ তাঁর দলীয় ও সরকারি একাধিক কর্মসূচি থাকবে বলে সূত্রের খবর।
এই সফরে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও অমিত শাহ বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। সেই বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। শুধু তাই নয়, নবান্নেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারেন বলে খবর। সেখানে প্রশাসনিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
গত ৪ মে পরিবর্তনের সাক্ষী থেকেছে বাংলার মানুষ। গত ১৫ বছরে তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠিত হয় বিজেপি-র সরকার। এক-দুই করে বদলের বাংলা পেরতে চলেছে ১০০ দিন। সে কথা মাথায় রেখেই এবার রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্রের খবর, তিন দিনের সফরে তাঁর বাংলায় আসার কথা। শাহের এই সফরে প্রশাসনিক বৈঠক-সহ একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, নবান্নেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারেন বলে জানা যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত