প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা, আগস্ট থেকে মিলবে মাসে ১০ হাজার টাকা
কলকাতা, ১২ আগস্ট (হি.স.): রাজ্যের প্রাক্তন বিধায়কদের মাসিক চিকিৎসা ভাতা বৃদ্ধি করার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, প্রাক্তন বিধায়করা এখন থেকে চিকিৎসা বাবদ প্রতি মাসে ৬ হাজা
প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা, আগস্ট থেকে মিলবে মাসে ১০ হাজার টাকা


কলকাতা, ১২ আগস্ট (হি.স.): রাজ্যের প্রাক্তন বিধায়কদের মাসিক চিকিৎসা ভাতা বৃদ্ধি করার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, প্রাক্তন বিধায়করা এখন থেকে চিকিৎসা বাবদ প্রতি মাসে ৬ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা করে পাবেন। এই বর্ধিত ভাতা চলতি আগস্ট মাস থেকেই কার্যকর বলে গণ্য হবে। এর জন্য পরবর্তী বিধানসভা অধিবেশনে প্রয়োজনীয় আইনি সংশোধনী আনা হবে এবং প্রাক্তন বিধায়কদের এই বর্ধিত ভাতার বকেয়া মিটিয়ে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার প্রাক্তন বিধায়কদের আর্থিক ও সামাজিক নিরাপত্তার বিষয়ে উপযুক্ত মনোযোগ দেয়নি। অনেক প্রাক্তন বিধায়ক তাঁদের কার্যকালে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে জনগণের সেবা করেছেন, কিন্তু রাজনীতি থেকে অবসর নেওয়ার পর তাঁদের আর্থিক পরিস্থিতি অত্যন্ত করুণ।

নিজের বক্তব্যের সমর্থনে কয়েকটি বাস্তব উদাহরণ তুলে ধরে তিনি বলেন, মহিষাদলের প্রাক্তন বিধায়ক দীনবন্ধু বাবু এখনও নিত্যপ্রয়োজনীয় বাজার করার জন্য সাইকেল ব্যবহার করেন। একইভাবে প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক সুভাষ নস্কর আজও সাধারণ মানুষের মতো রেল স্টেশনে বসে সাধারণ মানুষের সঙ্গে খোশগল্প করেন এবং স্থানীয় বাজার থেকে কেনাকাটা করেন। প্রাক্তন জনপ্রতিনিধিদের এই জীবনযাত্রা ও বাস্তব পরিস্থিতির কথা বিবেচনা করেই তাঁদের চিকিৎসা সংক্রান্ত আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande