ধনিয়াখালিতে তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
হুগলি , ১২ আগস্ট (হি.স.): তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে ধনিয়াখালিতে গ্রেফতার হলেন তৃণমূল নেতা সৌমেন পাল ওরফে পটল। তিনি ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রের ঘনিষ্ঠ বলে স্থানীয় রাজনৈতিক মহলে পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে তোলাবা
গ্রেপ্তার তৃণমূল নেতা সৌমেন ওরফে পটল


হুগলি , ১২ আগস্ট (হি.স.): তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে ধনিয়াখালিতে গ্রেফতার হলেন তৃণমূল নেতা সৌমেন পাল ওরফে পটল। তিনি ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রের ঘনিষ্ঠ বলে স্থানীয় রাজনৈতিক মহলে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি দেওয়া এবং মারধরের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সৌমেন পালকে গ্রেফতার করে। বুধবার তাঁকে চন্দননগর আদালতে পেশ করা হয়।

গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ধনিয়াখালির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande