খানাকুলে বন্যা মোকাবিলায় মক ড্রিল, প্রশিক্ষণ ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের৫
আরামবাগ , ১২ আগস্ট (হি.স.): বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় কীভাবে নিজেদের নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখা যায়, সেই বিষয়ে সচেতনতা বাড়াতে বুধবার খানাকুলের পূর্ব ঠাকুরানিচক রবীন্দ্র বিদ্যায়তনে অনুষ্ঠিত হল বিশেষ ‘মক ড্রিল’ কর্মসূচি। এদিনের কর্মসূচি
খানাকুলের দুর্যোগ মোকাবিলা দপ্তরের মকডিল


আরামবাগ , ১২ আগস্ট (হি.স.): বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় কীভাবে নিজেদের নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখা যায়, সেই বিষয়ে সচেতনতা বাড়াতে বুধবার খানাকুলের পূর্ব ঠাকুরানিচক রবীন্দ্র বিদ্যায়তনে অনুষ্ঠিত হল বিশেষ ‘মক ড্রিল’ কর্মসূচি।

এদিনের কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীদেরও বন্যা পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা দ্বারকেশ্বর নদে নেমে উদ্ধার ও বিপর্যয় মোকাবিলার বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন। দুর্যোগের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া, নিরাপদ স্থানে সরে যাওয়া এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় রাখার বিষয়েও সচেতন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক রবি কুমার, খানাকুল-১ ব্লকের বিডিও অদিতি গাঙ্গুলী, খানাকুল বিএমওএইচ রক্তিম চ্যাটার্জী, ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি-সহ প্রশাসনের আধিকারিকরা। এছাড়াও বিদ্যুৎ দফতর, দমকল বিভাগ, পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষাকালে খানাকুলের মতো বন্যাপ্রবণ এলাকায় সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সচেতনতা গড়ে তুলতেই এই ধরনের মক ড্রিলের আয়োজন। বাস্তব পরিস্থিতিতে যাতে আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়া যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande