কুণাল ঘোষের বাড়ি ও পার্টি অফিসে হামলার অভিযোগ
কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ। বিক্ষোভ হয়েছে তাঁর বাড়ির সামনেও। বেশ কয়েকজন এই হামলা চালায় বলে বুধবার রাতে অভিযোগ করেছেন বিধায়ক নিজে। বুধবার রাতে কুণাল ঘোষ সমাজ মাধ্যমে এই নি
কুণাল ঘোষের বাড়ি ও পার্টি অফিসে হামলার অভিযোগ


কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ। বিক্ষোভ হয়েছে তাঁর বাড়ির সামনেও। বেশ কয়েকজন এই হামলা চালায় বলে বুধবার রাতে অভিযোগ করেছেন বিধায়ক নিজে।

বুধবার রাতে কুণাল ঘোষ সমাজ মাধ্যমে এই নিয়ে একাধিক পোস্ট করেন। লেখেন, আমার বাড়ি এবং পার্টি অফিসে হামলা। ঘটনাচক্রে আমি তখন ছিলাম না। তিনি এও লেখেন, পার্টি অফিসে ভাঙচুর। লোক পাঠিয়ে করানো হয়েছে। খবর পাচ্ছি। বালিশ, গদ্দারদের তিনজন এর পেছনে। আমি কদিন আগেই পোস্ট করেছিলাম। আমাকে যে কোনোভাবে থামাতে চায়। প্রত্যক্ষদর্শীরা জানালেন, যারা এসেছিল কেউ এই এলাকার নয়। পরিকল্পিতভাবে পাঠানো হয়েছিল। তারপর পালিয়েছে। উল্লেখ্য, উত্তরের গ্রুপে এই ছবি প্রচারের দায়িত্ব নিয়েছে সুদীপ ব্যানার্জির চামচে বাপি। বাকিটা বুঝে নিন।

এরপর বুধবার রাত সাড়ে ১২টার কিছু পরে আরও একটি পোস্ট করে কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লেখেন, বুধবার সন্ধেয় আমার বাড়িতে , ক্লাবে, পার্টি অফিসে যারা হামলা করল, অবিলম্বে খুঁজে গ্রেপ্তার করুন।

খবর নিন, ৫৭ নম্বর ওয়ার্ড মেহের আলি লেন থেকে টাকার বিনিময়ে কয়েকজনকে পাঠানো হয়েছিল কি না? গব্বর বলে একটি ছেলে কী করছিল? অবিলম্বে এদের সম্পর্কে খবর নিক পুলিশ। তারপর হামলাকারীদের বাবা আর সুপারিদাতাদের দিকে হাত বাড়ান। তদন্ত আমরাও করছি। আশা করি পুলিশ বিষয়টি সিরিয়াসলি দেখবে। অন্যথায় মনে হবে পুলিশের মদতে এসব হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande