কড়া পুলিশি প্রহরায় জামালদহ গ্রাম পঞ্চায়েতে গঠিত হল বিজেপির নতুন বোর্ড
মেখলিগঞ্জ, ১৩ আগস্ট (হি.স.): কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে নতুন বোর্ড গঠিত হল। এদিন বিজেপির জবা বর্মন নতুন প্রধান নির্বাচিত হন। বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস
বিজেপি নতুন বোর্ড গঠন


মেখলিগঞ্জ, ১৩ আগস্ট (হি.স.): কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে নতুন বোর্ড গঠিত হল। এদিন বিজেপির জবা বর্মন নতুন প্রধান নির্বাচিত হন। বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সকাল থেকেই পঞ্চায়েত চত্বরে পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন এবং উপপ্রধান গোপালচন্দ্র রায় রাজ্যে পালাবদলের পর গত জুলাই মাসে পদত্যাগ করেন। এরপর প্রশাসনের তরফে নতুন করে বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী ১৩ অগস্ট বোর্ড গঠনের দিন নির্ধারিত হয়।

২০ আসন বিশিষ্ট জামালদহ গ্রাম পঞ্চায়েতে ২০২৩ সালের নির্বাচনে বিজেপি ১০টি, তৃণমূল ৯টি এবং বামফ্রন্ট একটি আসনে জয়ী হয়েছিল। পরে বিজেপির দুই সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্যসংখ্যা বেড়ে ১১ হয়। সেই সময় তৃণমূল বোর্ড গঠন করে।

তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলে যায়। বৃহস্পতিবারের বৈঠকে ২০ জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র সাতজন। তাঁরা প্রত্যেকেই বিজেপির টিকিটে নির্বাচিত সদস্য বলে জানা গিয়েছে। তাঁদের উপস্থিতিতেই নতুন বোর্ড গঠিত হয়।

বোর্ড গঠনের পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এলাকায় বিজয় মিছিলও বের করা হয়। পুলিশি নিরাপত্তার মধ্যেই গোটা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande