হাইকোর্টের রায় নিয়ে এএপি–কে নিশানা বিজেপির, কেজরিওয়ালের কাছে জবাব চাইলেন ত্রিবেদী
নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি রায়ের প্রসঙ্গ তুলে আম আদমি পার্টি (এএপি) এবং অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, আদালতের রায়ের পর একাধিক গুরুতর প্রশ্ন সামনে এসেছে। ত্
হাইকোর্টের রায় নিয়ে আপকে নিশানা বিজেপির, কেজরিওয়ালের কাছে জবাব চাইলেন ত্রিবেদী


নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি রায়ের প্রসঙ্গ তুলে আম আদমি পার্টি (এএপি) এবং অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, আদালতের রায়ের পর একাধিক গুরুতর প্রশ্ন সামনে এসেছে।

ত্রিবেদী বলেন, ঝাড়খণ্ড ও পঞ্জাবের বিভিন্ন বিষয়ে নীরব থাকা অরবিন্দ কেজরিওয়াল এখন জবাব দিন—আদালতে তাঁদের সরকারের ‘মিথ্যা’ প্রকাশ্যে আসার পর তিনি কি নিজের সরকারকে পদত্যাগ করাবেন?

বিজেপি সাংসদ বিরোধীদের বিরুদ্ধে সংসদের কাজকর্মে বারবার বাধা দেওয়ার অভিযোগও তোলেন। তাঁর বক্তব্য, “পঞ্জাব বিধানসভায় মিথ্যা, সংসদে হট্টগোল এবং আদালতের তোলা প্রশ্ন— সব মিলিয়ে স্পষ্ট, যারা ছাত্রস্বার্থের কথা বলছে, তাদের কথিত নৈতিকতা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে।”

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাংসদ সুধাংশু ত্রিবেদী এএপি–র আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে বলেন, ঝাড়খণ্ড ও পঞ্জাব-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি নীরব থেকেছেন। একইসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেও ওই বিষয়গুলিতে যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগ তোলেন তিনি। সংসদে হট্টগোল এবং বিচারব্যবস্থার তোলা প্রশ্নের প্রসঙ্গ উল্লেখ করে বিজেপি নেতা বিরোধীদের বিরুদ্ধে সাংবিধানিক মর্যাদা ও নৈতিকতার ক্ষেত্রে দ্বিচারিতার অভিযোগ করেন।

ত্রিবেদী আরও বলেন, রাহুল গান্ধী নিজেকে ছাত্র ও যুবসমাজের স্বার্থের সবচেয়ে বড় সমর্থক হিসেবে তুলে ধরেন। কিন্তু তাঁর রাজনৈতিক ও সাংবিধানিক নৈতিকতা এখন প্রশ্নের মুখে। তাঁর কটাক্ষ, “মুখে দই জমিয়ে বসে আছেন। ছাত্রস্বার্থের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande