পঞ্চায়েত প্রকল্পগুলির পর্যালোচনা বৈঠক, আধিকারিকদের জরুরি নির্দেশ দিলীপ ঘোষের
দুর্গাপুর, ১৩ আগস্ট (হি.স.) : পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে দুই জেলার জেলাশাসক এ
দিলীপ ঘোষ


দুর্গাপুর, ১৩ আগস্ট (হি.স.) : পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে দুই জেলার জেলাশাসক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

বৈঠকে 'ভিবি-জি রামজি' যোজনা, পশ্চিমবঙ্গ আবাসন যোজনা এবং স্বচ্ছ ভারত মিশনের আওতায় শৌচালয় নির্মাণ, কঠিন ও তরল বর্জ্য এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার কাজের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়।

পর্যালোচনার সময় কয়েকটি এলাকায় কাজের গতি তুলনামূলকভাবে ধীর বলে লক্ষ্য করা যায়। সংশ্লিষ্ট আধিকারিকরা দ্রুত খামতি দূর করে কাজে গতি আনার আশ্বাস দিয়েছেন। সরকারি প্রকল্পের সুবিধা যাতে সময়মতো সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং উন্নয়নমূলক কাজগুলি যাতে কার্যকরভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে আধিকারিকদের বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দিলীপ ঘোষ বলেন, সরকারের মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা এবং প্রতিটি সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্পকে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই উদ্দেশ্যেই সমস্ত প্রকল্পের কাজকে আরও দ্রুত, কার্যকর এবং জনমুখী করার ওপর জোর দেওয়া হচ্ছে।

বৈঠকে আধিকারিকদের গ্রামীণ স্তরে প্রকল্পগুলির নিয়মিত নজরদারি করার পাশাপাশি যেসব জায়গায় কাজের গতি কম, সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande