অবৈধ বালি পাচারের অভিযোগে, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে প্রেমপাল সিং
দুর্গাপুর, ১৩ আগস্ট (হি. স.): রংবাজ! বাহুবলির চাল চলন! এবার অবৈধ বালি পাচারের অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে প্রেমপাল সিং। বৃহস্পতিবার পুলিশ অন্ডাল এয়ারপোর্ট রোড থেকে গ্রেফতার করে প্রেমপাল সিংকে। পুলিশ সূত্রে জান
অবৈধ বালি পাচারের অভিযোগে, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে প্রেমপাল সিং


দুর্গাপুর, ১৩ আগস্ট (হি. স.): রংবাজ! বাহুবলির চাল চলন! এবার

অবৈধ বালি পাচারের অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে প্রেমপাল সিং। বৃহস্পতিবার পুলিশ অন্ডাল এয়ারপোর্ট রোড থেকে গ্রেফতার করে

প্রেমপাল সিংকে।

পুলিশ সূত্রে জানা গেছে, বালি পাচার সংক্রান্ত একটি মামলায় দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চলছিল। ওই অভিযোগে গ্রেফতার প্রেমপাল।

উল্লেখ্য, প্রেমপাল সিং জামুরিয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে। বাবা বিধায়ক হওয়ার পর রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। এক সময় জামুড়িয়া ব্লকের যুব তৃণমূলের দায়িত্বও সামলেছেন। তবে পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে একাধিক বিতর্ক ও অভিযোগ সামনে আসে। অভিযোগ ছিল, হুটার লাগানো গাড়ি ও কনভয় নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতেন তিনি। তাঁর এই আচরণ নিয়ে বিভিন্ন সময়ে অস্বস্তিতে পড়তে হয়েছে বিধায়ক বাবাকেও।

গত মার্চ মাসে নির্বাচনি সভা থেকে হরেরাম সিং কে পরিচয় করানোর সময় তাঁর ছেলের কার্যকলাপ নিয়ে তাকে সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হরেরামের উদ্দেশ্যে মমতা বলেছিলেন, “তোমার ছেলে যেন লাল লাইটের গাড়ি ব্যবহার না করে। আমি এখন থেকে সতর্ক করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশে তখন কার্যত বিপাকে পড়েন হরেরাম সিং। জামুড়িয়া অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল নিজের গাড়িতে কখনও লালবাতি আবার কখনও নীলবাতি লাগিয়ে ঘুরে বেড়ায়। আবার কখনও জনবহুল এলাকায় প্রচন্ড শব্দে হুটার বাজিয়ে ঘুরে বেড়ায়। তার সঙ্গে বন্দুকধারী নিরাপত্তা কর্মীও থাকে। স্থানীয় বাসিন্দাদের কথায়, গোবলয়ের বহুবলীদের মতো চালচলন প্রেমপালের। তাঁর এসব কীর্তিকলাপের ছবি একাধিকবার সমাজ মাধ্যমে উঠে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেমপালের সেই কীর্তিকলাপ জানতে পেরেই এই সভা মঞ্চে হরেরামকে সতর্ক করে দেন তিনি। বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি। সূত্রের খবর, বালি পাচার-সহ একাধিক পুরনো মামলা রয়েছে প্রেমপাল সিংয়ের বিরুদ্ধে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তিনি এলাকা ছাড়া ছিলেন বলে দাবি তদন্তকারীদের। তাঁর গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ। অবশেষে বৃহস্পতিবার অন্ডাল নাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande