স্বাধীনতা দিবসের আবহে চন্দ্রকোনায় বিজেপির বিশাল তেরঙ্গা যাত্রা
​মেদিনীপুর, ১৩ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভা এলাকায় একটি বিশাল তেরঙ্গা যাত্রার আয়োজন করল বিজেপি। বৃহস্পতিবার ক্ষীরপাইয়ের কদমকুণ্ডু থেকে হালদারদিঘি পর্যন্ত আয়োজিত এই পদযাত্রায় দলীয় কর্মী ও সমর্থকদ
হর গষঘর তিরঙ্গা কর্মসূচিতে সাড়া চন্দ্রকোনা'তে


​মেদিনীপুর, ১৩ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভা এলাকায় একটি বিশাল তেরঙ্গা যাত্রার আয়োজন করল বিজেপি। বৃহস্পতিবার ক্ষীরপাইয়ের কদমকুণ্ডু থেকে হালদারদিঘি পর্যন্ত আয়োজিত এই পদযাত্রায় দলীয় কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিজেপির দাবি অনুযায়ী, এই বর্ণাঢ্য পদযাত্রায় প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন।

​এই তেরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন দলের জাতীয় মুখপাত্র তথা প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। এ ছাড়া জেলা ইনচার্জ সাহেব দাস, জেলার সাধারণ সম্পাদক সৌরভ অধিকারী ও অনন্যা সেনগুপ্তসহ দলীয় নেতৃত্বের একটি বড় অংশ মিছিলে শামিল হন। হাতে জাতীয় পতাকা নিয়ে ‘ভারত মাতা কি জয়’ স্লোগানের মধ্য দিয়ে নেতা-কর্মীরা দীর্ঘ পথ পরিক্রমা করেন। কর্মসূচিকে কেন্দ্র করে সমগ্র এলাকায় একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​দলীয় সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তাবাদের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যাত্রাপথে বিজেপির কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের একাংশকেও ব্যাপক উৎসাহের সঙ্গে পদযাত্রায় যোগ দিতে দেখা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমগ্র কর্মসূচীকে ঘিরে এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande