স্বাধীনতা দিবসের আগে ঝাড়গ্রামে ‘হর ঘর তিরঙ্গা’, বিলি প্রায় এক হাজার জাতীয় পতাকা
ঝাড়গ্রাম, ১৩ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের আগে দেশাত্মবোধের বার্তা নিয়ে ঝাড়গ্রামে পালিত হল ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের পেট্রোল পাম্প মোড়ে জেলা বিজেপির সহ-সভাপতি দেবাশিস কুন্ডুর উদ্যোগে পথচলতি মানুষের মধ্যে প্রায় এক হা
স্বাধীনতা দিবসের আগে ঝাড়গ্রামে ‘হর ঘর তিরঙ্গা’, বিলি প্রায় এক হাজার জাতীয় পতাকা


ঝাড়গ্রাম, ১৩ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের আগে দেশাত্মবোধের বার্তা নিয়ে ঝাড়গ্রামে পালিত হল ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের পেট্রোল পাম্প মোড়ে জেলা বিজেপির সহ-সভাপতি দেবাশিস কুন্ডুর উদ্যোগে পথচলতি মানুষের মধ্যে প্রায় এক হাজার জাতীয় পতাকা বিতরণ করা হয়।

এদিন দেবাশিস কুন্ডু নিজে উপস্থিত থেকে পথচারী, বাসযাত্রী, টোটোচালক-সহ বিভিন্ন মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেন। কর্মসূচিতে যুব সমাজের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। জাতীয় পতাকা হাতে পেয়ে অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানান।

দেবাশিস কুন্ডু বলেন, “যুব সমাজকে সঙ্গে নিয়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করা হচ্ছে। স্বাধীনতা দিবসের আগে সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধের বার্তা পৌঁছে দিতেই পথচলতি মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে।”

অন্যদিকে, জামবনি ব্লকের চিল্কিগড়েও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে ঘিরে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। ১৫ আগস্টের আগে ‘হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা’ বার্তা নিয়ে বিনপুর বিধানসভার জামবনি মণ্ডলের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

চিল্কিগড় থেকে জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রা শুরু হয়। পরে জামবনির বিধায়ক সহায়তা অফিসের কাছে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। তিরঙ্গা যাত্রায় দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরও উপস্থিতি ছিল। জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ।

স্বাধীনতা দিবসের আগে দুটি কর্মসূচিকে ঘিরে ঝাড়গ্রাম ও জামবনিতে উৎসবের আবহ তৈরি হয়।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande