খড়গপুর আইআইটি-তে পড়ুয়ার রহস্যমৃত্যু
খড়গপুর, ১৩ আগস্ট (হি.স.): ফের খড়গপুর আইআইটির পড়ুয়ার রহস্যমৃত্যু। উঁচু থেকে পড়ে মৃত্যু হল আইআইটির এক ছাত্রের। প্রাথমিক ভাবে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আইআইটির নালন্দা কমপ্লেক্সের তিনতলার ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম অঙ
খড়গপুর আইআইটি-তে পড়ুয়ার রহস্যমৃত্যু


খড়গপুর, ১৩ আগস্ট (হি.স.): ফের খড়গপুর আইআইটির পড়ুয়ার রহস্যমৃত্যু। উঁচু থেকে পড়ে মৃত্যু হল আইআইটির এক ছাত্রের। প্রাথমিক ভাবে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আইআইটির নালন্দা কমপ্লেক্সের তিনতলার ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম অঙ্কিত শর্মা (১৮)। নিরাপত্তারক্ষীরা দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে বিসি রায় হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই দ্বিতীয় বর্ষের ছাত্রের বাড়ি রাজস্থানের যশবন্তগড়ে। কীভাবে তিনি পড়ে গেলেন, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, গত বছর ৭ জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এই প্রতিষ্ঠানে। চলতি বছর এপ্রিলে মৃত্যু হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র জয়বীর সিং ডোডিয়ার। তিনিও এই শিক্ষাপ্রতিষ্ঠানের অটল বিহারী বাজপেয়ী হলের আট তলা থেকে পড়ে গিয়েছিলেন। প্রসঙ্গত, চলতি বছরের জুলাইয়ের শেষেই খড়গপুর আইআইটি-র ক্যাম্পাস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপকের দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছিল। মৃত ওই সহকারী অধ্যাপকের নাম দীপক রেড্ডি পুল্লাগুরাম৷ সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তারপরে ফের বৃহস্পতিবার ছাত্রমৃত্যুর খবর সামনে এলো।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande