কাঁকসার জনজাতি যুবকের রহস্যমৃত্যু! ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার পরিযায়ী শ্রমিকের পচাগলা দেহ
দুর্গাপুর, ১৩ আগস্ট (হি. স.): ছত্তিশগড়ে কাজে গিয়ে রহস্যজনক মৃত্যু কাঁকসার জনজাতি যুবকের। প্রায় দিন ১৫ নিখোঁজ থাকার পর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে জঙ্গলে। ঘটনার খবর আসতেই চাঞ্চল্য ছড়াল কাঁকসার বিদবিহার পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা
কাঁকসার জনজাতি যুবকের রহস্যমৃত্যু! ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার পরিযায়ী শ্রমিকের পচাগলা দেহ


দুর্গাপুর, ১৩ আগস্ট (হি. স.): ছত্তিশগড়ে কাজে গিয়ে রহস্যজনক মৃত্যু কাঁকসার জনজাতি যুবকের। প্রায় দিন ১৫ নিখোঁজ থাকার পর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে জঙ্গলে। ঘটনার খবর আসতেই চাঞ্চল্য ছড়াল কাঁকসার বিদবিহার পঞ্চায়েত এলাকায়।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জনজাতি যুবকের নাম সুকুমার কিস্কু (৩৩)। তিনি দুর্গাপুরের কাঁকসা থানার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সুতাডাঙা এলাকার বাসিন্দা। জানা গেছে, গত ২৪ জুলাই দুর্গাপুর-ফরিদপুর এলাকার এক ঠিকাদারের মাধ্যমে ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় গিয়েছিলেন যুবক। বোরিংয়ের কাজে গিয়েছিলেন তিনি। গত ২৬ জুলাই তাঁর সহকর্মীরা বাড়িতে ফিরে এসে জানান সুকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরই থানায় নিখোঁজ অভিযোগ জানান, যুবকের পরিবার। তদন্তে নামে পুলিশ।

এরই মধ্যে পুলিশের কাছে খবর আসে জঙ্গলে অজ্ঞাতপরিচয় একটি দেহ উদ্ধার হয়েছে। সেটি উদ্ধার করে সুকুমারের পরিবারকে খবর দেন তদন্তকারীরা। দেহ শনাক্ত করেছেন সুকুমারের আত্মীয়রা। তবে কীভাবে তাঁর মৃত্যু হল, তিনি কীভাবে জঙ্গলে পৌঁছলেন? তা নিয়ে ধোঁয়াশা। মৃতের ভাই সুখদেব কিস্কু বলেন, 'দুর্গাপুর-ফরিদপুরের এক ঠিকাদার দাদাকে কাজে নিয়ে গিয়েছিল। তারপর সহকর্মীরা বাড়ি ফিরে এসে জানায়, দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলাম। কাজে যাওয়ার এলাকা থেকে দাদার ক্ষতবিক্ষত, পচাগলা দেহ উদ্ধার হয়েছে।” ঘটনার তদন্ত শুরু করেছে সেখানকার পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande