ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে-কে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
উত্তর ২৪ পরগনা, ১৩ আগস্ট (হি.স.): তোলাবাজি ও নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগে ধৃত নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে-কে দেখে উত্তপ্ত হয়ে উঠল নৈহাটি। বৃহস্পতিবার সকালে তদন্তের স্বার্থে তাঁকে নিয়ে বিজয়নগর এলাকায় ঘটনার পুনর্নির্মাণে যায় পুলিশ। আর
ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে-কে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের


উত্তর ২৪ পরগনা, ১৩ আগস্ট (হি.স.): তোলাবাজি ও নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগে ধৃত নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে-কে দেখে উত্তপ্ত হয়ে উঠল নৈহাটি। বৃহস্পতিবার সকালে তদন্তের স্বার্থে তাঁকে নিয়ে বিজয়নগর এলাকায় ঘটনার পুনর্নির্মাণে যায় পুলিশ। আর সেখানেই স্থানীয় বাসিন্দাদের চরম ক্ষোভের মুখে পড়তে হয় ধৃত প্রাক্তন বিধায়ককে। সনৎ দে-কে গাড়ি থেকে নামাতেই উত্তেজিত জনতা ‘চোর’ স্লোগান দিয়ে তেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়; উত্তেজিত ভিড় পুলিশের গাড়ির দিকেও তেড়ে যায়।

উল্লেখ্য, তোলাবাজি এবং নির্বাচন-পরবর্তী হিংসার একাধিক অভিযোগে গত শনিবার ভোরে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকা থেকে সনৎ দে-কে গ্রেফতার করে পুলিশ। আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি হেফাজতের মেয়াদের মধ্যেই বৃহস্পতিবার বিজয়নগরে তদন্তকারীরা তাঁকে নিয়ে যান ঘটনার পুনর্নির্মাণ করতে। ধৃত প্রাক্তন বিধায়ক পৌঁছাতেই এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা রাস্তায় ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন এলাকায় চরম সন্ত্রাস, লুটপাট ও তোলাবাজি চালিয়েছেন সনৎ।

বিক্ষোভকারীদের একাংশ ক্ষোভের সঙ্গে অভিযোগ করেন, নিজের এলাকায় স্বৈরাচার চালিয়েছেন উনি। বিশেষ করে মাতৃসদনের দায়িত্বে থাকার সময় স্বাস্থ্য পরিষেবাকে হাতিয়ার করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। যে অক্সিজেন সিলিন্ডারের দাম ৪০০ টাকা, তা সাধারণ মানুষের কাছে ১৬০০ টাকায় বিক্রি করা হয়েছে। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande