দক্ষিণবঙ্গে লাল সতর্কতা, দুই জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা
কলকাতা, ১৩ আগস্ট (হি.স.):বঙ্গোপসাগরে তৈরি সুস্পষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সিস্টেমটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে এগোবে। এর প্রভাবে দক্ষ
অধিকর্তা


কলকাতা, ১৩ আগস্ট (হি.স.):বঙ্গোপসাগরে তৈরি সুস্পষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সিস্টেমটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে এগোবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।

পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। জেলার কিছু অংশে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হতে পারে।

কলকাতায় আজ ও কাল মূলত মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এদিকে, ১৫ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে এবং ঘণ্টায় ৫৫-৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande