লিলুয়ায় পাতকুয়ায় পড়ে গৃহবধূর মৃত্যু, শারীরিক অসুস্থতার জেরে আত্মহত্যার আশঙ্কা
লিলুয়া, ১৩ আগস্ট (হি.স.): হাওড়ার লিলুয়ার চকপাড়া (ডাগার বাগান) এলাকায় পাতকুয়ায় পড়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পলি কর্মকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। উচ্চ রক্
পাতকুয়ো


লিলুয়া, ১৩ আগস্ট (হি.স.): হাওড়ার লিলুয়ার চকপাড়া (ডাগার বাগান) এলাকায় পাতকুয়ায় পড়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পলি কর্মকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। উচ্চ রক্তচাপ-সহ একাধিক অসুস্থতার জন্য তাঁর চিকিৎসা চলছিল।

মৃতার স্বামী নারায়ণ কর্মকার জানান, ঘটনার আগের দিনই হাওড়া ময়দান সংলগ্ন বাপের বাড়ি থেকে চিকিৎসা করিয়ে পলিকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। বৃহস্পতিবার ভোরে শৌচাগারে যাওয়ার কথা বলে তিনি ঘর থেকে বের হন। বেশ কিছুক্ষণ পরেও ফিরে না আসায় সকাল ৬টা নাগাদ পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন।

খোঁজাখুঁজির সময় বাড়ির উঠোনে থাকা পাতকুয়ার ঢাকনা কিছুটা খোলা দেখতে পান তাঁরা। সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের খবর দেওয়া হয়। প্রতিবেশী শম্ভু পাল-সহ কয়েকজন রশি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পাতকুয়ায় তল্লাশি চালিয়ে পলি দেবীর দেহের সন্ধান পান।

খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের সহায়তায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পরিবারের দাবি, শারীরিক ও মানসিক কষ্টের কারণে এর আগেও পলি নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন। পারিবারিক অশান্তির কোনও বিষয় তাঁরা জানেন না বলেও জানান স্বামী। শারীরিক অসুস্থতার যন্ত্রণাতেই তিনি চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে পরিবারের অনুমান। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande