অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' প্রত্যাহার রাজ্য সরকারের
কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগ রয়েছে অনন্ত মহারাজের বিরুদ্ধে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চলতি বছর ২১ ফেব্রুয়ারি ভাষা
অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' প্রত্যাহার রাজ্য সরকারের


কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগ রয়েছে অনন্ত মহারাজের বিরুদ্ধে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চলতি বছর ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের মঞ্চে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এই সম্মান প্রদান করেছিলেন। সেই পুরস্কার বর্তমান বিজেপি সরকার ফিরিয়ে নিল।

অনন্ত মহারাজ সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। নেতাজির তৈরি আজাদ হিন্দ ফৌজকে নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। বুধবারই এই ইস্যুতে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, নেতাজিকে অপমান করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে কোনও রকম ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে গ্রেফতারিও হতে পারে। অভিযুক্ত যদি জনপ্রতিনিধিও হন, তাহলেও নিস্তার নেই বলে জানান মুখ্যমন্ত্রী। সেই আবহে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিল রাজ্য সরকার।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, সম্মান দেওয়ার পরে কিছু নতুন পরিস্থিতি ও তথ্য সরকারের নজরে এসেছে। বিষয়গুলি পর্যালোচনা করে সরকার মনে করেছে, অনন্ত মহারাজের ক্ষেত্রে 'বঙ্গবিভূষণ' সম্মান বহাল রাখা এই পুরস্কারের মর্যাদা ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই কারণেই ফিরিয়ে নেওয়া হলো পুরস্কার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande