ভোট-পরবর্তী হিংসা, মারধর ও হুমকির অভিযোগে পাণ্ডবেশ্বরে গ্রেফতার তৃণমূলের যুবনেতা, আদালতের পেশ
দুর্গাপুর, ১৩ আগস্ট (হি. স.): দীর্ঘদিন আত্মগোপন করেও শেষরক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল পাণ্ডবেশ্বরের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডল ওরফে নিতাই। ভোট-পরবর্তী হিংসা, মারধর ও হুমকির অভিযোগে বুধবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতি
ভোট-পরবর্তী হিংসা, মারধর ও হুমকির অভিযোগে পাণ্ডবেশ্বরে গ্রেফতার তৃণমূলের যুবনেতা, আদালতের পেশ


দুর্গাপুর, ১৩ আগস্ট (হি. স.): দীর্ঘদিন আত্মগোপন করেও শেষরক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল পাণ্ডবেশ্বরের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডল ওরফে নিতাই। ভোট-পরবর্তী হিংসা, মারধর ও হুমকির অভিযোগে বুধবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন।

উল্লেখ্য, পাণ্ডবেশ্বরের সোনপুর গ্রামের বাসিন্দা নরোত্তম মণ্ডল। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি নরেন চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন তিনি। রাজনৈতিক উত্থানও ঘটেছিল রকেটের গতিতে। সেই সুবাদে ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এলাকায় তাঁর প্রভাব বাড়ে। পরবর্তীতে দলের যুব সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বও পান নরোত্তম। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে নানারকম অভিযোগ উঠতে শুরু করে।

তার মধ্যে ইসিএলের ঠিকাদার ও ঠিকা শ্রমিকদের নিয়ে সিন্ডিকেট পরিচালনা এবং কয়লার ডিও সংক্রান্ত সিন্ডিকেটে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। অল্প সময়ের মধ্যেই একাধিক গাড়ি, ফ্ল্যাট-সহ বিপুল সম্পত্তির মালিক হয়ে যান নরোত্তম। গত ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। ২০২১ সালের ২ মে-র পর বিরোধী বিজেপি কর্মীদের উপর নির্মম অত্যাচার ও সন্ত্রাস চালিয়েছিলেন বলে অভিযোগ।

২০২৬ সালের নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ফের চর্চায় পাণ্ডবেশ্বর ব্লকের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডল। পালাবদলের পর তাঁর বিরুদ্ধে সরব হন এলাকার বহু মানুষ। তবে দীর্ঘদিন এলাকা-ছাড়া ছিলেন তিনি। প্রাক্তন বিধায়ক নরেন চক্রবর্তীর ঘনিষ্ঠ নরোত্তমের হদিশ পাচ্ছিল না পুলিশ। অবশেষে বুধবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande