
আরামবাগ , ১৩ আগস্ট (হি.স.) : আরামবাগ মহকুমা আদালতের এক আইনজীবী ও মোহরারের উপর নুন ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে আরামবাগ শহরের গার্লস স্কুল সংলগ্ন একটি গলিতে।
জানা গেছে, আরামবাগ মহকুমা আদালতের আইনজীবী ইন্দিরা চন্দ্র এবং মোহরার রামমোহন রায় ওই রাস্তা দিয়ে আদালতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই তাঁদের লক্ষ্য করে নুন ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনায় দু’জনেই রীতিমতো হতবাক হয়ে পড়েন। কেন তাঁদের লক্ষ্য করে ওই ব্যক্তি নুন ছুড়লেন, তার কোনও কারণ তাঁরা বুঝতে পারছেন না বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। কী কারণে এই ঘটনা ঘটল এবং এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA