বলাগড়ে ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রায় মন্ত্রী সুমনা সরকার
হুগলি ,১৩ আগস্ট (হি .স.): স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে বলাগড় বিধানসভায় আয়োজিত হল ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রা। বৃহস্পতিবার জিরাট কালিয়াগড় মোড় থেকে বলাগড় বিডিও অফিস পর্যন্ত এই পদযাত্রায় অংশগ্রহণ করেন প
ত্রিরঙ্গা যাত্রায় মন্ত্রী সুমনা সরকার


হুগলি ,১৩ আগস্ট (হি .স.): স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে বলাগড় বিধানসভায় আয়োজিত হল ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রা। বৃহস্পতিবার জিরাট কালিয়াগড় মোড় থেকে বলাগড় বিডিও অফিস পর্যন্ত এই পদযাত্রায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার।

জাতীয় পতাকা হাতে নিয়ে এই যাত্রায় অংশ নেন দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। যাত্রার মাধ্যমে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম এবং দেশের ঐক্য ও সংহতির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

মন্ত্রী সুমনা সরকার জানান, মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে তিনি গর্বিত। স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনাকে আরও শক্তিশালী করতেই এই ধরনের কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande