উত্তরপাড়া-কোতরং পুরসভায় ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি
হুগলি , ১৩ আগস্ট (হি.স.): দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে উত্তরপাড়া-কোতরং পুরসভার উদ্যোগে পালিত হল ‘প্রতিটি বাড়িতে তেরঙ্গা’ তথা ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। বৃহস্পতিবার উত্তরপাড়া গণভবনে আয়োজিত
উত্তরপাড়ায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি


হুগলি , ১৩ আগস্ট (হি.স.): দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে উত্তরপাড়া-কোতরং পুরসভার উদ্যোগে পালিত হল ‘প্রতিটি বাড়িতে তেরঙ্গা’ তথা ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। বৃহস্পতিবার উত্তরপাড়া গণভবনে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্বাধীনতা দিবস উদযাপনের বার্তা তুলে ধরা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া-কোতরং পুরসভার পুর প্রশাসক দেবলীনা দে মৈত্র। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রীরা, আশা কর্মী, পুরসভার আধিকারিক এবং অন্যান্য সম্মানীয় অতিথিরাও কর্মসূচিতে অংশ নেন। দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা, দেশপ্রেম ও জাতীয় সংহতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা। ছাত্র–ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্বাধীনতা দিবসের আগে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশপ্রেমের আবেগকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয় পুরসভার পক্ষ থেকে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande