ক্যান্সার আক্রান্ত অপর্ণা দাসের পাশে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ
আরামবাগ , ১৪ আগস্ট (হি.স.): মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আরামবাগের বাসিন্দা অপর্ণা দাসের পাশে দাঁড়ালেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অপর্ণা দাস। কিছুদিন আগে তিনি চিকিৎসার জন্য বিধায়কের কাছে আর্থিক স
ক্যান্সার আক্রান্ত রোগীকে সাহায্য তুলে দিচ্ছেন বিমান ঘোষ


আরামবাগ , ১৪ আগস্ট (হি.স.): মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আরামবাগের বাসিন্দা অপর্ণা দাসের পাশে দাঁড়ালেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অপর্ণা দাস। কিছুদিন আগে তিনি চিকিৎসার জন্য বিধায়কের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছিলেন। সেই সময় পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিধায়ক বিমান ঘোষ। কথা রাখার পর শুক্রবার অপর্ণা দাসের হাতে সামান্য আর্থিক সাহায্য তুলে দেন তিনি। সা

হায্য তুলে দিয়ে বিধায়ক জানান, অর্থের পরিমাণ বড় বিষয় নয়, কঠিন সময়ে একজন মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অপর্ণা দাসের দ্রুত আরোগ্য কামনা করে বিধায়ক বিমান ঘোষ ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। পাশাপাশি সকলের কাছে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করার আবেদন জানান তিনি।

বিধায়কের এই উদ্যোগকে মানবিকতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande