নেতাজি নিয়ে অনন্ত মহারাজের ক্ষমা চাওয়াকে ইতিবাচক বললেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ১৪ অগস্ট (হি.স.): নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অনন্ত মহারাজের ক্ষমা চাওয়ার ঘটনাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, অনন্ত
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১৪ অগস্ট (হি.স.): নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অনন্ত মহারাজের ক্ষমা চাওয়ার ঘটনাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, অনন্ত মহারাজের মতো বর্ষীয়ান সাংসদের এই পদক্ষেপকে তিনি যথেষ্ট সদর্থক বলে মনে করছেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজ যে মন্তব্য করেছিলেন, তা ক্ষমার অযোগ্য। তবে তাঁর বয়স এবং পরবর্তীতে নিজের কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। তাঁর মতে, ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া নিঃসন্দেহে ইতিবাচক দৃষ্টান্ত।

শুভেন্দু অধিকারী আরও বলেন, এই ঘটনায় সরকার এবং প্রশাসনের তরফে যা যা করার, তার সবই করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে আর যাতে উত্তেজনা না ছড়ায়, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গেও পুলিশের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় বারাকপুর পুলিশ কমিশনারেটকে ধন্যবাদ জানান তিনি। তাঁর বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অপরাধের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সামগ্রিকভাবে আইন মেনে তদন্ত ও পরবর্তী পদক্ষেপের ওপরই জোর দেন মুখ্যমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande